রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ৭৯০ পিস ইয়াবা উদ্ধার করেছে রেলওয়ে থানা পুলিশ। এ সময়  নাদিম (২৩) নামে এক যুবককে আটক করা হয়।

রোববার দুপুর ২টা ১০ মিনিটে তাদের আটক করা হয় বলে রেলওয়ে সূত্রে জানা যায়।

রেলওয়ে থানার ওসি আবদুল মজিদ জানান, চট্টগ্রাম থেকে ঢাকায় আসা সুবর্ণা এক্সপেস ট্রেন থেকে তাকে আটক করা হয়।

তিনি আরো বলেন,  গোপন সংবাদের ভিত্তিতে নাদিমকে আটক করা হয়েছে। তার কাছে থাকা ব্যাগের ভিতরের পকেট থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।

বর্তমানে সে যুবক থানায় আটক আছে এবং তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

ঢাকা, ৩১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ