পর্যটন নগরীর কুয়াকাটা ফাতরার বনঞ্চলে বিষ প্রয়োগ করে মাছ শিকার করার অপরাধে দুই জেলেকে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
বনবিভাগ সুত্রে যানা যায়, গত ১৩ নভেম্বর শুক্রবার বিকাল ৩টার দিকে সংরক্ষিত বনাঞ্চলে ফাতরার গৌয়ম তলার খালে দুই অসাধু মাছ শিকারদের মাছ শিকাররের খবর পেয়ে বড় নিশান বাড়ীয়া বিট কর্মকর্তা জাফর উলালাহ নেতৃত্বে ইউসুফ’র (৩৫) ও রঞ্জিত হালাদার (৩৭) কে বিষ প্রয়োগের সময় হাতে নাতে আটক করে।
পরে তালতলী উপজেলার ইউএনও মোঃ ইসরাঈল হোসেন ভ্রাম্যমাণ আদালতে ইউসুফ কে দুই মাস কারাদন্ড ও রঞ্জিতকে ৩০ হাজার টাকা জরিমানা দিয়েছেন। এ দুই ব্যক্তি বিভিন্ন অপরাধের সাথে জড়িত রয়েছে বলে জানায় স্থানীয়রা।
এআই





