পাবনায় আবাসিক হোটেল থেকে ৭ যৌনকর্মী ও খদ্দেরসহ মাহবুব আলম বিকু (৩২) নামের এক যুবলীগ নেতাকে আটক করেছে থানা পুলিশ।
গত সোমবার (৩ আগষ্ট ২০১৮) সন্ধ্যায় শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল মুন আবাসিক হোটেল থেকে পতিতা ও খদ্দেরসহ আটক করা হয়।
আটককৃত যুবলীগ নেতা পাবনা জেলার সাঁথিয়া উপজেলার গৌরীগ্রাম ইউনিয়েনের সাবেক চেয়ারম্যান মৃত আব্দুস সাত্তারের ছেলে ও ইউপি যুবলীগের আহবায়ক কমিটির অন্যতম সদস্য ।
গৌরীগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের জানান, আটককৃত বিকু ইউপি যুবলীগের সক্রিয় নেতা। অর্ধবিত্ত পরিবারের সদস্য হওয়া তার এই নৈতিক অধঃপতন। এর জন্য সে যে দলই করুক তার কৃতকর্মের জন্য সে নিজেই দায়ী এবং সে মারাত্বক অপরাধে শামিল হয়েছে।
আটককৃত যৌনকর্মীরা হলেন , পাবনার সপ্না (৩০), সাথী (২০), রুমা (৩২); হালিমা (৪০) নাটোর; মুক্তা (২২) খুলনা; সুমী (২৫) বান্দরবন; সাথী (২৫) রাজশাহী।
এ বিষয়ে পাবনা সদর থানার এস আই সাইফুল ইসলাম বাদী হয়ে মানব পাচার প্রতিরোধ ও দমন আইন ২০১২ এর ১১/১২/১৩ ধারায় মামলা রুজু করেন।
যাহার মামলা নং ৭, তারিখ, ০৪-০৯-১৮ ( জি, আর নং ৮৬৭/ ১৮ পাবনা)। পাবনা সদর থানার অফিসার্স ইনচার্জ ওবায়দুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জেড





