রাজধানীর মোহাম্মদপুরে সাততলা বাড়ির ছাদ থেকে পড়ে নাছিমা আক্তার (২৬) নামে এক গৃহকর্মীর মৃত্যু হয়েছে।
তবে এটি আত্মহত্যা, নাকি তিনি পড়ে গেছেন, না কেউ তাকে ছাদ থেকে ফেলে দিয়েছে তা নিয়ে রহস্য দেখা দিয়েছে।
ওই বাড়ির বাসিন্দা ফারুক জানান, নাছিমা ওই সাততলা বাড়ির বিভিন্ন ফ্যাটে রান্নার কাজ করতেন। গতকাল রাতে তিনি ছাদ থেকে লাফ দেন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে রাত ২টার দিকে তার মৃত্যু হয়।
তার লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
নাছিমা বেগমের বাড়ি লালমনিরহাট জেলার কালিগঞ্জে। তার স্বামীর নাম আমিনুল ইসলাম।
কেএইচ





