কেয়ার-টেকার সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ও ক্রসফায়ারের নামে নেতা-কর্মীদের হত্যা ও গণগ্রেফতারের প্রতিবাদে ২০ দল ঘোষিত বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে মগবাজার চৌ-রাস্তায় বিক্ষোভ করেছে ২০ দলীয় ঐক্যজোট ৫৪ ও ৫৫ নং ওয়ার্ড।

আজ শনিবার সকাল ৮.৩০টায় মিছিলটি চৌ-রাস্তা থেকে শুরু হয়ে মগবাজার রেলগেইটে এসে সমাবেশে মিলিত হয়।

এতে বক্তব্য রাখেন, থানা জামায়াতের সেক্রেটারী জিল্লুর রহমান, বিএনপি নেতা তোফাজ্জল হোসেন, থানা জামায়াতের অফিস সম্পাদক ইউসুফ আলী, প্রচার সম্পাদক আতাউর রহমান সরকার, যুবনেতা তবিবুর রহমান, ছাত্রনেতা আশ্রাফ উদ্দিন ও মুরাদ হোসেন প্রমুখ।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, জনতার গণবিস্ফোরন স্বৈরাচারের পতন করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেই ছাড়বে। জনগণের লাশের উপর দাঁড়িয়ে অতীতে ক্ষমতার মসনদে কেউ টিকে থাকতে পারেনি, নব্য স্বৈরাচার আওয়ামীলীগও পারবে না।

ইআর