কুষ্টিয়ায় ট্রাকচাপায় রেজিয়া খাতুন (৮৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।
আজ (২৭ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে ভেড়ামারা-কুষ্টিয়া মহাসড়কের মিরপুরে বহলবাড়িয়া বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত রেজিয়া খাতুন উপজেলার নওদা খাদিমপুর এলাকার মৃত চেতন সরদারের স্ত্রী।
স্থানীয় তালবাড়িয়া পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মানবেন্দ্র বিশ্বাস জানান, সকাল সাড়ে ৮টার দিকে বহলবাড়িয়া বাজার নামক স্থানে বৃদ্ধা রেজিয়া খাতুন রাস্তা পার হাওয়ার সময় দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ওই বৃদ্ধা ঘটনাস্থলেই নিহত হন।
খবর পেয়ে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে বলে তিনি জানান।
এমবি





