গাইবান্ধার তুলশীঘাটে পেট্রলবোমা নিক্ষেপে হতাহতদের আর্থীক সহায়তা প্রদান করেছে গাইবান্ধা সমিতি।
রোববার সকালে গাইবান্ধা সার্কিট হাউজের সভাকক্ষে অনুদানের নগদ টাকা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, গাইবান্ধা জেলা প্রশাসক এহছানে এলাহী, বিশেষ অতিথি পুলিশ সুপার আশরাফুল ইসলাম, গাইবান্ধা সমিতির পক্ষে আমজাদ হোসেন দীপ্তি, সাদেকুর রহমান শাহীন, মাকসুদার রহমান শাহানসহ অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মৃত ৮ ব্যক্তির প্রত্যেককে ১০ হাজার এবং আহত ৩৫ ব্যক্তির প্রত্যেককে ৫ হাজার টাকা নগদ অর্থ প্রদান করা হয়।
উল্লেখ্য, গত ৬ ফেব্রয়ারি রাতে গাইবান্ধার তুলশীঘাট নামকস্থানে যাত্রীবাহী বাস নাপু পরিবহনে দুর্বৃত্তরাপে ট্রোলবোমা নিক্ষেপের ঘটনা ঘটায়।
কেএইচ





