রাজধানীর কল্যাণপুর এলাকায় বাসের ধাক্কায় এম এ হায়াত (২৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যা ৭টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঢামেক ক্যাম্প পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত এম এ হায়াত বগুড়া সদর উপজেলার মো. ইউসুফ উদ্দীনের ছেলে। তিনি রাজধানীর কল্যাণপুর এলাকায় থাকতেন এবং মতিঝিলে একটি আইটি ফার্মে চাকরি করতেন।
নিহতের ভাই মো. হাসান জানান, দুপুরে কল্যাণপুর এলাকায় একটি বাসের ধাক্কায় হায়াত গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে আনেন। চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়।
এমকে





