রাজধানীর পুরান ঢাকার ইসলামবাগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- আসাদুল (১৮) ও কডা (৪৫)।

রোববার সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়ার পর সাড়ে ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, ইসলামবাগ বৌজার ও এরশাদ কলোনির মধ্যবর্তী স্থানে সোহেল হাজি বাড়ির পাইলিংয়ের কাজ করার সময় বিদ্যুতের তারের সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হন তারা। দ্রুত তাদের ঢামেক হাসপাতালে নিয়ে আসলে কিছুক্ষণ পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

জেএ