ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার জনগাঁও গ্রামে ঘরের ভেতর আগুনে পুড়ে পুলিশ সদস্য সহ একই পরিবারের ৫ জনের মৃত্যুর ঘটনা গত ১৯ দিনেও তদন্ত রিপোর্ট আলোর মুখ দেখেনি। এ নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

গত ১১ অক্টোবর দূর্গা পুজার ছুটিতে ট্রাফিক পুলিশের সদস্য খরেশ চন্দ্র (৪৫) ও তার স্ত্রী সন্তান এবং শ্যালিকাকে নিয়ে বাড়িতে এসেছিলেন। ঐ দিন রাতে পুজা মন্ডপ থেকে বাড়িতে ফিরে ঘুমিয়ে পড়েন পরিবার সহ। ঘুমন্ত অবস্থায় বৈদ্যূতিক আগুনে পুড়ে স্ত্রী কেয়া রাণী (৩৫),শ্যালিকা সন্ধ্যা রাণী(২৩)মারা যায়। অগ্নিদগ্ধ খরেশ চন্দ্র ও তার মেয়ে স্বর্ণা রাণী (১৩) ও ছেলে নির্নয় (৮) চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু বরণ করে।

এ ঘটনায় তিন স্থরের তদন্ত টিম গঠন হয়। তিন কার্য দিবসের মধ্যে তদন্ত রিপোর্ট প্রকাশের কথা থাকলেও এখনও তা অন্ধকারে রয়েছে।

জেলা প্রশাসন গঠিত তদন্ত টিমের আহবায়ক অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আশরাফুল ইসলাম জানান জেলা প্রশাসক সরকারি সফরে ভারতের হায়দ্রাবাদ গেছেন। তিনি না ফেরা পর্যন্ত কোন মন্তব্য করা যাবেনা বলে জানিয়েছেন ঐ কর্মকর্তা। অপর দিকে পুলিশ বিভাগের গঠিত তদন্ত টিমের প্রতিবেদন এখনও প্রকাশ করা হয়নি।

এ প্রসঙ্গে পুলিশ সুপার ফারহাত আহম্দে জানান ময়না তদন্ত রিপোর্ট পাওয়ার পর তদন্ত রিপোর্ট প্রকাশ করা হবে। অন্যদিকে পল­ীবিদ্যূৎ সমিতির রিপোর্টও আড়াল করা হয়েছে।

সোহেল /এআই