সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য হিসাবে শপথ নিলেন আওয়ামী লীগের গাজী আমজাদ হোসেন মিলন।

সোমবার দুপুরে সংসদ ভবনে স্পিকার শিরীন শারমিন চৌধুরী নিজের কার্যালয়ে মিলনকে শপথ পড়ান।

এ আসনের উপ-নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হন মিলন। গত ৬ অক্টোবর সংসদ সদস্য গাজী ইসহাক হোসেন তালুকদারের মৃত্যুতে আসনটি শূন্য হলে ১১ নভেম্বর তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

২০ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে দুইজন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। বাছাই শেষে ২২ নভেম্বর স্বতন্ত্র প্রার্থী আকতারুজ্জামান মন্নুর মনোনয়নপত্র বাতিল করা হয়। আর কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় ৩০ নভেম্বর প্রতীক বরাদ্দের দিন গাজী আমজাদ হোসেন মিলনকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়।

সংসদ ভবনে শপথ অনুষ্ঠানে হুইপ মাহবুব আরা বেগম গিনিসহ সংসদ সচিবালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেআই