চাকরীজীবী এক নারীকে উত্ত্যক্ত করার অপরাধে কাজী জনি হক (২৮) নামে এক বখাটেকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।
শনিবার সন্ধ্যায় নীলফামারী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. সাবেত আলী এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত জনি নীলফামারী সদরের পাঁচমাথা কানিয়াল খাতা গ্রামের কাজি আরেফিনুল হকের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, ফোনে বিভিন্ন সময় চাকরিজীবী ওই নারীকে উত্ত্যক্ত করতো জনি। শনিবার ফের এ ঘটনা ঘটালে তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে পুলিশ। পরে সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত জনিকে ছয় মাস কারাদণ্ড দেন।
নীলফামারী সদর থানার উপ-পরিদর্শক (এসআই) প্রদীপ কুমার জানান, দণ্ডপ্রাপ্ত জনিকে রাতেই জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এআর





