বেসরকারি শিক্ষক-কর্মচারীদের কল্যাণ ট্রাস্ট ও অবসর সুবিধা বোর্ডের চাঁদা ৪ শতাংশ বাড়িয়ে ১০ শতাংশ করার আদেশ প্রত্যাহারের দাবিতে নওগাঁর রাণীনগরে মানববন্ধন করেছেন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা।

বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদের সামনে রাণীনগর বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যান সমিতি এই কর্মসূচীর আয়োজন করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষক-কর্মচারী কল্যান সমিতির সভাপতি আবুল কালাম আজাদ, সাধারন সম্পাদক শ্রী অনিত কুমারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা।

তারা বলেন, সমিতির শিক্ষকরা, স্কুল, কলেজ ও মাদরাসা শিক্ষকদের কল্যাণ ট্রাস্ট ও অবসর সুবিধা বোর্ডের বর্ধিত চাঁদা কর্তনের ‘অমানবিক এ প্রজ্ঞাপনটি বাতিল ও একই সাথে বেসরকারি শিক্ষাব্যবস্থা সরকারিকরণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট জোর দাবি জানাচ্ছি।