টেকনাফ নাফনদীর তীরে এক মহিলার লাশ ভাসছে। টেকনাফ পৌর এলাকার নাইট্যংপাড়ায় নাফনদীর তীরে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, গতকাল শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে টেকনাফ পৌর এলাকার নাইট্যংপাড়ার নাফনদীর তীরে লাশটি ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে টেকনাফ থানা পুলিশের এসআই আশিকুর রহমান ঘটনাস্থলে পৌছে। তবে গভীর রাত পর্যন্ত লাশটি উদ্ধার করা সম্ভব হয়নি।

স্থানীয়রা লাশটি প্রাথমিক ভাবে নাইট্যংপাড়ার আবুল বশরের স্ত্রী তৈয়ুবা আক্তার বলে চিহ্নিত করেন।

এ ব্যাপারে টেকনাফ মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন জানান, নাফনদীতে লাশ ভাসছে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং লাশ উদ্ধারের চেষ্টা চলছে।

ঢাকা, ০৫ জুলাই(টাইমনিউজবিডি.কম)//এনএস