খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অবস্থিত শান্তিপুর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান, নবীন শিক্ষার্থীদের বরণ, বার্ষিক মিলাদ ও ২০১৮ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টায় বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোস্তফা কামাল এর সার্বিক তত্ত্বাবধান ও সিনিয়র শিক্ষক জিএম সারোয়ার এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য মংসুইপ্রু চৌধুরী অপু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শান্তিপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জয়নাল আবেদিন খন্দকার।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শান্তিপুর উচ্চ বিদ্যালয় মাটিরাঙ্গা উপজেলার অন্যতম একটি শিক্ষা প্রতিষ্ঠান। পাঠদানের মানগত দিক থেকেও বিদ্যালয়টি অনেক বেশী এগিয়ে। যার ফলশ্রুতিতে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিভিন্ন সেক্টরে কৃতিত্বের সাক্ষর রাখছে।
এসময় বক্তারা এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, প্রতি বছরের ধারাবাহিকতায় এ বছরও ভালো ফলাফল অর্জনের ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে। পরে বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান ও অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আবু বকর/জেড





