দারিদ্র্য দমাতে পারেনি কুষ্টিয়ার ভেড়ামারার মেধাবী শিক্ষার্থী হাওয়া খাতুনকে। অভাব কোন বাধা হতে পারেনি তার জীবনে। পরিশ্রম আর মেধার সমন্বয় ঘটিয়ে অর্জন করেছে আকাশ ছোঁয়া সাফল্য। শত প্রতিকূলতার মধ্যেও এবারের এসএসসি পরীক্ষায় সে জিপিএ-৫ পেয়েছে।

ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের গোলাপ নগর গ্রামের পেপার বিক্রেতা আবদুল্লাহর মেয়ে হাওয়া খাতুন। সে দামুকদিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এবারের এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করে।

তিন ভাই-বোনের মধ্যে হাওয়া বড়। অভাবের সংসারে তাদের তিন ভাই-বোনের লেখা-পড়ার খরচ চালিয়ে নেয়া চিল তার বাবা আব্দুল্লাহর জন্য চ্যালেঞ্জ। কিন্তু লেখাপড়ার প্রতি মেয়ের অসীম উৎসাহ আর উদ্দীপনার কারণে অনেক ত্যাগ স্বীকার করে খরচ জোগাতেন তিনি। হাওয়া খাতুনও পিতার পরিশ্রমের যোগ্য মর্যাদা দিয়েছেন।

এবারের এসএসসি পরীক্ষায় দামুকদিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে জিপিএ-৫ প্রাপ্ত প্রাপ্তদের মধ্যে হাওয়া একমাত্র ছাত্রী। তার এই সাফল্যে খুশি পিতা-মাতাসহ এলাকাবাসী। এর আগে হাওয়া খাতুন ৫ম ও ৮ম শ্রেণীর পরীক্ষাতেও ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করে। ভবিষ্যতে সে ডাক্তার হতে চায়।

জেডআই