চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। ‘এ’ ইউনিটে পাসের হার ৬ দশমিক ১৭ শতাংশ এবং ‘জে’ ইউনিটে ১২ দশমিক ৬৬ শতাংশ।
গতকাল সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ‘এ’ ইউনিটের ফল প্রকাশ করা হয়। এদিকে দুপুরে প্রকাশ করা করা হয় ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স ইনস্টিটিউটের ‘জে’ ইউনিটের ভর্তির ফল। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.cu.ac.bd তে ইউনিটের রোল এবং ইউনিট টাইপ করে ফলাফল জানা যাবে।
জেড





