রাজধানীর গুলিস্তানে বাসের ধাক্কায় অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন। রোববার দুপুরে জিপিওর উল্টো দিকে ইম্পেরিয়াল হোটেলের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানায়, যাত্রাবাড়ী থেকে মিরপুরগামী খাজাবাবা পরিবহনের একটি বাস জিপিওর সামেন জিরো পয়েন্ট মোড়ে ওই যুবককে ধাক্কা দেয়।
গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত যুবকের পরিচয় জানা যায়নি। তার বয়স অনুমানিক ৩০ বছর।
পল্টন থানার উপপরিদর্শক (এসআই) মো. জাহিদুল ইসলাম খান দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ঘাতক বাসটিকে জব্দ করে থানায় আনা হয়েছে। তবে চালক ও তার সহকারী পালিয়েছে।
এমআর





