লালমনিরহাটের কালীগঞ্জে বজ্রপাতে নুরজাহান নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহত গৃহবধূ ওই এলাকার আবুল কাসেমের স্ত্রী বলে জানা গেছে।

আজ বুধবার দুপুরে ওই উপজেলার তুষভান্ডার ইউনিয়নের আমিনগঞ্জ-কাঞ্চনশ্বর এলাকায় শিলা বৃষ্টি’র সময়ে এ বজ্রপাতের ঘটনা ঘটে। এ সময় আবুল কাসেমও বজ্রপাতে আহত হয়েছে। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়ন চেয়ারম্যান নুর ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নুরনবী/এমবি