বঙ্গোপসগরের বাগেরহাটের পূর্ব সুন্দরবনের চাদপাই রেঞ্জের ভদ্রা, ঝাপসি ও নিশানখালী এলাকার থেকে মুক্তিপণের দাবিতে ২০ জেলেকে অপহরণ করেছে সুন্দরবনের বনদস্যু সাগর বাহিনী। এ সময় ট্রলারে থাকা মাছ ও মালামাল লুটে নিয়েছে বলেও জেলে-মহাজন সূত্রে জানা গেছে।
জানা গেছে, বৃহস্পতিবার ভোরে সুন্দরবনের চাদপাই রেঞ্জের বিভিন্ন এলাকায় মাছ ধরছিল জেলেরা। এ সময় বনদস্যু সাগর বাহিনী জেলেদের ওপর হামলা চালিয়ে মুক্তিপণের দাবিতে ২০ জেলেকে অপরহণ করে নিয়ে যায়।
অপহৃত জেলেদের বাড়ি মংলা, খুলনার কয়রা, কালাবগী, নলিয়ান ও ডুমরিয়া এলাকায় বলে জানা গেছে।
সুন্দরবনে জেলে অপহরণের বিষয়ে কোস্ট গার্ড পশ্চিম জোন অপারেশন কর্মকর্তা লে: ফরিদ উজ জামান জানান, অপহৃত জেলেদের উদ্ধারে কোস্ট গার্ড অভিযান শুরু করেছে।
ওএফ





