রাজধানীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে অজ্ঞান পার্টির ২৪ সদস্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার দিবাগত রাতভর অভিযানে তাদের আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে নেশা জাতীয় নানা দ্রব্য উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।।
বৃহস্পতিবার সকালে ঢাকা মেট্রেপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারের উপকমিশনার (ডিসি) মাসুদুর রহমান এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, তাদের সম্পর্কে বিস্তারিত তথ্য সকাল সাড়ে ১১টার দিকে সংবাদ সম্মেলনে জানানো হবে।
এমই





