জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুৎপৃষ্টে বৃহস্পতিবার সন্ধ্যায় রাজু আকন্দ (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

রাজু আকন্দ মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ি ইউনিয়নের সুখনগরী গ্রামের গাজী আকন্দের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় তারতাপাড়া সরকারি আশ্রয়ান কেন্দ্র (গুচ্ছগ্রাম) থেকে নিজ বাড়িতে বৈদ্যুতিক লাইন নেয়ার চেষ্টা করে। এ সময় বিদ্যুতের তারে জড়িয়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মাদারগঞ্জ থানার অফিসার ইন চার্জ (ওসি) আব্দুল আওয়াল বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এখন পর্যন্ত এ ঘটনা নিয়ে থানায় কেউ অভিযোগ করতে আসেনি বলে তিনি জানান।

কেএইচ