গত ১৩ দিনে প্রকৌশলীসহ তিতাসের মোট ৬৮০ কর্মকর্তকে বদলি করা হয়েছে। এর মধ্যে প্রকৌশলী রয়েছে ৮১ জন।

সর্বশেষ গতকাল বৃহস্পতিবার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের প্রকৌশলীসহ ১১৭জন কর্মকর্তা কর্মচারীকে বদলি করা হয়েছে। তিতাস বোর্ডের অ্যাকশন প্ল্যানের আওতায় তাদের বদলি করা হয়।

কর্মস্থলে বছরের পর বছর থাকায় তারা শক্তিশালী ঘুষ-দুর্নীতির সিন্ডেকেটে জড়িয়ে পড়েছিলেন কর্মকর্তারা। তাই এ সিদ্ধান্ত নেওয়া হয়। সম্প্রতি এ ব্যাপারে একটি প্রতিবেদন দেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)।

উল্লেখ্য, গত ৪ জুলাই থেকে এ বদলি শুরু হয়েছে। ওই দিন বদলি করা হয় ১৮৭ জনকে। এরপর ৭ জুলাই ১৩৩ জনকে বদলি করে তিতাস। এর আগে এত বেশিসংখ্যক কর্মীকে একসঙ্গে বদলি করার নজির নেই প্রতিষ্ঠানটিতে।

জেড