বরিশালের উজিরপুর উপজেলার শিকারপুর গ্রামে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও গুলিসহ দুইজনকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে আটকদের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়।

পরে ওই তিনটি মামলায় গ্রেফতার দেখিয়ে বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। তারা হলো, বরিশালের বানারীপাড়া উপজেলার কচুঁয়া গ্রামের নেজারত বালীর ছেলে হেমায়েত বালী এবং একই উপজেলার উত্তরকূল গ্রামের কাদের বেপারীর ছেলে নজরুল বেপারী।

উজিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ছরোয়ার জানান, আটকদের কাছ থেকে দুইটি পাইপগান, চার রাউন্ড গুলি, একটি রামদা, বাংলা দা, একটি ডেগার, সেলাই রেঞ্জ ও সাবল এবং ১০ পিচ ইয়াবা এবং ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় থানায় পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে শুক্রবার বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এমই