লালমনিরহাটে ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামীসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। 

লালমনিরহাট পুলিশ সুপার এসএম রশিদুল হক জানান, মঙ্গলবার ভোরে সদর উপজেলার তিস্তা এলাকায় অভিযান চালায় পুলিশের একটি দল।

এসময় ওই এলাকা থেকে মাদক মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী আব্দুল মান্নানকে গ্রেফতার করে পুলিশের উপ-পরিদর্শক আসাদুল হক।

আব্দুল মান্নান সদর উপজেলার হারিনচওড়া এলাকার মোসলেম উদ্দিনের পুত্র। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৪টি মাদক মামলা রয়েছে।

একই সময় ৫১ পুড়িয়া হেরোইনসহ রাসেল হোসেন, ৪ শত গ্রাম গাঁজাসহ জাহাঙ্গীর আলম ও রাশেদুল ইসলাম নামে ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন সদর থানা পুলিশ।

মঙ্গলবার সকালে তাদের বিরুদ্ধে পৃথক পৃথক মামলা দায়ের করে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান পুলিশ সুপার এসএম রশিদুল হক।

এমআর