গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ইউপি নির্বাচনে ভেলা রায় সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের ব্যালট বাক্সসহ নির্বাচনী উপকরণ ছিনতাইয়ের ঘটনায় ২শ জনকে আসামী করে থানায় মামলা হয়েছে।

জানা গেছে, উক্ত ভোট কেন্দ্রে ভোট গ্রহণ শেষে গণনা করে স্থানীয়ভাবে ফলাফল ঘোষণা করে রাত ৮ টায় ব্যালট বাক্স, ব্যালট পেপার ও নির্বাচনী সরঞ্জামাদিসহ কন্ট্রোল রুমে জমা দিতে আসার সময় কেন্দ্র থেকে ২শ গজ পশ্চিম দিকে পৌছামাত্র দুর্বৃত্তরা হামলা চালায়।

দুর্বৃত্তরা ব্যালট বাক্স ও ব্যালট পেপারসহ নির্বাচনী সরঞ্জামাদি ছিনতাই করে নিয়ে যায়। এ ব্যাপারে প্রিজাইডিং অফিসার আশাদুজ্জামান সরকার অজ্ঞাতনামা ২শ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেন।

থানা অফিসার ইনচার্জ ইসরাইল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এমবি