রাজশাহীর পবায় বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ভাইকে (১৩) ববিবার সন্ধ্যায় হাতুড়ি পেটা করেছে বখাটেরা। এ ঘটনায় দামকুড়া থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।

আহত আল আমিনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, ঈদের দিন মায়ের সঙ্গে বের হয় ভুক্তভোগী ছাত্রী। এসময় মায়ের সামনে এলাকার আমিরুলের ছেলে রুবেল ও রুস্তমের ছেলে বাবলু ওই ছাত্রীর ছবি তুলে এবং বিভিন্ন কথাবার্তার মাধ্যমে উত্ত্যক্ত করে। এ সময় তার ভাই আল আমিন প্রতিবাদ করে।

এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায় হাতাহাতি হয়। ওই ঘটনাকে কেন্দ্র করে রবিবার আল আমিন দামকুড়া থেকে শিতলাই যাবার পথে রুবেল ও বাবলুসহ ৫-৬ জন তার উপর হামলা চালায়।

রাস্তায় আল আমিনের গতিরোধ করে বখাটেরা জিআই পাইপ ও হাতুড় দিয়ে পিটিয়ে জখম করে। পরে স্থানীয়দের সহযোগিতায় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করেন।

দামকুড়া থানার ওসি জানান, আল আমিনের ভাই থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।