সাভারের বলিয়ারপুর এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৪০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রোববার (২৭ নভেম্বর) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুরের শ্যামলী ত্রীনওয়ী সিএনজি ফিলিং স্টেশনের সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সকালে ওই ফিলিং স্টেশনের সামনে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা আমিনবাজার পুলিশ ফাঁড়িতে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
এ ব্যাপারে আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাছেদ মিয়া জানান, সড়ক দুর্ঘটনায় লোকটি মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় সাভার মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এমএনজে





