মালয়েশিয়ার কুয়ালালামপুরে বাংলাদেশিসহ ১০২ জন বিদেশিকে আটক করা হয়েছে।
শনিবার (০৫ অক্টোবর) রাজধানীর আশপাশের বিভিন্ন এলাকা থেকে আটককৃতদের বিরুদ্ধে অবৈধভাবে মালয়েশিয়ায় বসবাস করার অভিযোগ রয়েছে, খবর আরব নিউজ।
আটকদের মধ্যে ৩৫ বাংলাদেশিও আছেন। বাকিদের মধ্যে মিয়ানমারের ১৫ জন, ইন্দোনেশিয়ার ২৪ জন, ভারতের তিনজন, পাকিস্তানের ছয়জন, নেপালের ১৩ জন, সিরিয়ার তিনজন এবং নাইজেরিয়ার একজন নাগরিক রয়েছেন।
কুয়ালালামপুরের পুলিশ প্রধান মাজলান লাজিম বলেন, মালয়েশিয়ায় অনিবন্ধিত অভিবাসীদের প্রবেশ ঠেকাতে এই অভিযান চালানো হয়। যেসব এলাকায় অবৈধ অভিবাসীদের বিচরণ বেশি, বিশেষ করে সে জায়গাগুলোতে অভিযান পরিচালনা করা হয়।
তিনি আরও বলেন, যারা বৈধ ওয়ার্ক পারমিট ছাড়া মালয়েশিয়ায় অবস্থান করছেন তাদের সবাইকে পর্যায়ক্রমে জরিমানা ও আটক করা হবে।
এমবি





