জয়পুরহাট সদর উপজেলায় চৌমুহনী বাজারে গতকাল গভীর রাতে যৌথবাহিনী ও আওয়ামি লীগ কর্তৃক ব্যবসা প্রতিষ্ঠানে ব্যপক ভাঙ্গচুর ও অগ্নিসংযোগ ও ২ শিক্ষার্থীকে আটক করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

১০ এপ্রিল রাত সাড়ে ১১টার সময় চৌমুহনী বাজারে নাহিদুল ইসলামের কপি হাউসে ব্যপক ভাঙ্গচুর চালিয়ে ৩ লক্ষ টাকার ক্ষতি করেছে বলে ঐ ব্যবসা প্রতিষ্ঠানে মালিক দাবি করেছে।

এ ছাড়াও একটি কিটনাশকের দোকানে অগ্নি সংযোগ করে ৫লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি করেছে বলে কৃটনাশক ব্যবসা প্রতিষ্ঠানের মালিক দেলোয়ার দাবি করেছে।

প্রত্যেক্ষর্দশী সূত্রে জানা যায়, ১০এপ্রিল সন্ধ্যা সাড়ে ৬ টার সময় ডিবি পুলিশের একটি দল জয়পুরহাট সদর উপজেলার জামায়াতে সহকারী সেক্রেটারী শাহ আলমকে গ্রেফতার করতে গেলে পুলিশের সাথে সাধারন জনতার সংর্ঘষ বাধে।

এ সংর্ঘষে পুলিশসহ ৫ জন আহত হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে গভীর রাতে পুলিশ অভিযান চালাতে গিয়ে কাউকে না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠান ভাঙ্গচুর ও অগ্নিসংযোগ করেছে।

তবে ঘটনার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আনোয়ার হোসেনের কাছে জানতে চাইলে তিনি ভাঙ্গচুর ও অগ্নিসংযোগের কথা অস্বীকার করলেও গ্রেফতারের বিষয়ে নিশ্চিত করেছেন।

এসএইচ