ছাত্রলীগ নেতা দিয়াজ হত্যা মামলার আসামি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আনোয়ার হোসেনকে কারাগারে পাঠিয়েছে আদালত।
উচ্চ আদালতের ২২ সপ্তাহের জামিন শেষে আজ তিনি চট্টগ্রামের মুখ্য মহানগর হাকিম মুন্সী মশিয়ার রহমানের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে জামিন নামঞ্জুর করে প্রক্টর আনোয়ার হোসেনকে কারাগারে পাঠায় আদালত। তবে বাকি আসামিদের উচ্চ আদালতের জামিনের মেয়াদ এখনো বহাল আছে।
উল্লেখ্য, গত বছরের ২০ নভেম্বর নিজ বাসায় ফ্যানের সাথে ঝুলানো অবস্থায় দিয়াজের মরদহে পাওয়া যায়। পরে তার পরিবারের পক্ষ থেকে প্রক্টর আনোয়ার হোসেন, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপুসহ ১০ জনকে আসামি করে মামলা করেন দিয়াজের বোন এডভোকেট জুবাইদা ছরওয়ার চৌধুরী নিপা। বর্তমানে মামলাটি সিআইডিতে তদন্তাধীন।





