বগুড়ার সারিয়াকান্দিতে পানিতে ডুবে রশনি (৪) ও শামিম (৪) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (১৫ মে) দুপুরে উপজেলার কুতুবপুর ইউনিয়নের দেবডাঙ্গা গ্রামের তিনমাথা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
মৃত রশনি দেবডাঙ্গা গ্রামের উজ্জলের ছেলে ও শামিম একই গ্রামের জুয়েলের ছেলে।
কুতুবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গাজীউল হক গাজী জানান, দুপুরে দেবডাঙ্গা গ্রামের তিনমাথা মোড়ের একটি পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায় ওই দুই শিশু।
স্থানীয়রা টের পেয়ে তাদের উদ্ধার করে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ওএফ





