ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া ইউনিয়নের আওধায়গ্রামেরদুই দল গ্রামবাসীর মধ্যেসংঘর্ষে অনন্ত১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

সোমবার(২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানান, তুচ্ছ বিষয় নিয়ে রোববার (২৭ ডিসেম্বর) রাতে আওধা গ্রামে বগুড়া ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম ও ধলহরাচন্দ্র ইউনিয়নের চেয়ারম্যান মতিয়ার রহমানের সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডা হয়।

এ ঘটনারজের ধরে সোমবার (২৮ ডিসেম্বর) সকালে উভয়পক্ষের লোকজন ঢাল, সড়কি, রাম দা, লাঠিসোটাসহ দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে দু’পক্ষের অন্তত ১০ জন আহত হন। এসময় বেশ কয়েকটি দোকান-পাট ভাঙচুরের ঘটনা ঘটে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোজাম্মেল হক জানান, সংবাদ পেয়ে শৈলকুপা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে। ফের সংঘর্ষ এড়াতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

এবি