কুষ্টিয়া জেলা প্রশাসন সম্মেলন কক্ষে কুষ্টিয়া জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর, কুষ্টিয়ার আয়োজনে এ জেলার হিজরা জনগোষ্ঠির জীবন মান উন্নয়নে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার এ সেমিনার অনুষ্ঠিত হয়।

উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন আবু বক্কর সিদ্দিকী, অতিরিক্ত জেলা পুলিশ সুপার, কুষ্টিয়া।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুজিব-উল-ফেরদৌস। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন আব্দুল গনি, উপ-পরিচালক, সমাজসেবা অধিদপ্তর, কুষ্টিয়া।

হিজরাদের সামাজিকভাবে অসম্মান করা এবং তাদের রাষ্ট্রীয়ভাবে সকল সুযোগ সুবিধা বঞ্চিতসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে আবেগ আপ্লুত হয়ে বিষয়গুলি তুলে ধরে বক্তব্য রাখেন পোড়াদহের হিজরা হাজী নয়ন তারা, কমলা ও কলেজ ছাত্র তরিকুল আজিজ প্রমুখ।

হিজরাদের বিভিন্ন সমস্যার কথা শুনে অনুষ্ঠানের প্রধান অতিথি কুষ্টিয়া জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন বলেন, হিজরা জনগোষ্ঠিকে কোনভাবেই আলাদা করে দেখার বা সামাজিকভাবে তাদেরকে অমর্যাদা করার কোন সুযোগ নেই। তারাও আমাদের মতই মানুষ।

তাদেরও রয়েছে রাষ্ট্রের সকল সুযোগ সুবিধা ভোগ করা। জন্মের পর থেকে তাদেরও রয়েছে সাধারণ মানুষের মত শিক্ষা, চিকিৎসা, বাসস্থানসহ সকল প্রকার সুযোগ সুবিধা পাবার।
তাই দলমত নির্বিশেষে সকলকে স্ব-স্ব অবস্থান থেকে সরকারের পাশাপাশি বেসরকারী সংস্থা ব্যক্তিপ্রতিষ্ঠান সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে পিছিয়ে পড়া হিজরা জনগোষ্ঠির জীবন মান উন্নয়নে এগিয়ে আসতে হবে।

তিনি উপস্থিত ছাত্র তরিকুল আজিজের লেখাপড়ার দায়িত্বসহ এ জেলার হিজরা জনগোষ্ঠির জীবন যাত্রার মান উন্নয়নে সকল প্রকার সহযোগিতা প্রদানে আশ্বাস প্রদান করেন।

হিজরা জনগোষ্ঠির জীবনযাত্রার মান উন্নয়নে করণীয় বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন অনুষ্ঠানের বিশেষ অতিরিক্ত পুলিশ সুপার আবু বক্কর সিদ্দিকী, কুষ্টিয়া সদর থানার আঃলীগের সভাপতি এ্যাড. আক্তারুজ্জামান মাসুম, মুক্তিযোদ্ধা জেলা কমান্ডার নাসিম আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আক্তারুজ্জামান লাবু, শহর আঃলীগের সভাপতি তাইজাল আলী খান, ভেড়ামারা উপজেলার চেয়ারম্যান তৌহিদুল ইসলাম আলম।

ঢাকা, ১৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ