রাজধানীর গেন্ডারিয়ার বাগিচা রোডে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক বার্নিস মিস্ত্রি আহত হয়েছেন। আহত মিস্ত্রির নাম আব্বাস (৪০) বলে জানা যায়।

বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে।

আব্বাসের স্বজনরা জানান, ঈদকে লক্ষ্য করে তিনি ঢাকায় আসেন। ঢাকায় বার্নিসের কাজ করেন তিনি । বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে চার থেকে পাঁচজন ছিনতাইকারী তার পথরোধ করেন। ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে ৮ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।

পরে পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

চিকিৎসক জানান, তার অবস্থা আশঙ্কাজনক। আব্বাসের গ্রামের বাড়ি টেকেরহাট মাদারীপুর।

এসএইচ