নারায়নগঞ্জে পৃথক এলাকায় অভিযান চালিয়ে নব্য জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১ ।

আটক নব্য জেএমবির সদস্যরা হলেন- আবদুর রহমান ওরফে সুফিয়ান ওরফে রুবেল (২৭), ইমাম হোসেন ওরফে রাশেদ ওরফে আবু মনা (২৬) ও সৈয়দ রায়হান আহমদ ওরফে নাসির (৩০)।

এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গুলি, বই ও লিফলেট উদ্ধার করা হয়। 

র‌্যাব হেডকোয়ার্টার্সের সিনিয়র সহকারী পরিচালক মিজানুর রহমান বলেন, ‘মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ বন্দরের লাঙ্গলবন্দ এলাকা থেকে আবদুর রহমান ও ইমাম হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া স্বীকারোক্তিতে তারাব এলাকা থেকে নাসিরকে গ্রেপ্তার করা হয়। ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বড় ধরনের নাশকতার পরিকল্পনা ছিল গ্রেপ্তারকৃতদের।’

এএইচ