সবার জন্য শিক্ষা নিশ্চিতকরণে “তথ্য অধিকার আইন” শীর্ষক দিনব্যাপী এক মতবিনিময় সভা আজ শনিবার পঞ্চগড় জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

গণসাক্ষরতা অভিযানের সহযোগিতায় স্বেচ্ছাসেবী সংগঠন পল্লী সাহিত্য সংস্থা এই মতবিনিময় সভার আয়োজন করে।

মতবিনিময় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শামছুল আযম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় আইন, বিচার ও সংসদ বিষয়খ মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের উপ-সচিব মোঃ রফিকুল হাসান রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন।

জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান ও নারী নেত্রী রেজিয়া ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় গণসাক্ষরতা অভিযানের কার্যকরী কর্মকর্তা আব্দুল কুদ্দুস প্রিন্স, পঞ্চগড় সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের প্রধান মনিশঙ্কর দাস গুপ্ত, পল্লী সাহিত্য সংস্থার নির্বাহী পরিচালক হারুন অর রশিদ প্রমুখ বক্তৃতা করেন।

সভায় শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক, ইমাম-পুরোহিতসহ শতাধিক বিভিন্ন শ্রেণীপেশার গণ্যমান্যব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় শিক্ষার অধিকার, মানসম্মত শিক্ষা ও তথ্য অধিকার আইনের মূল্য বৈশিষ্ট্যসমুহ নিয়ে আলোচনা করা হয়।

এসএইচ