মেহেরপুর শহরের জেলা আইনজীবী ভবনের সিঁড়ির নিচ থেকে তিনটি বোমা উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকাল ১০টার দিকে বোমাগুলো উদ্ধার করা হয়। এ সময় পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির ১০০টি লিফলেট উদ্ধার করা হয়।
মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার চৌধুরি জানান, সকালে কয়েকজন আইনজীবী অফিসে ঢুকতে গিয়ে ভবনের সিঁড়ির নিচে বোমা দেখতে পান। এ সময় তারা পুলিশে খবর দেন। পরে পুলিশ বোমাগুলো উদ্ধার করে।
এঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে। আদালত চত্তরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
এসএম





