নড়াইলে যথাযোগ্য মর্যাদায় সরস্বতী পূজা অনুষ্ঠিত। সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে, বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যংদেহী নমোহস্তুতে’ সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা এই মন্ত্র উচ্চারণ করে ১ ফেব্রুয়ারি বিদ্যার দেবী সরস্বতীর অর্চনা করে।

এ উপলক্ষে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজে চলছে সাজসজ্জা, গেট প্যান্ডেল নির্মাণসহ ব্যাপক প্রস্তুতি। নড়াইল সনাতন ধর্মাবলম্বীদের মতে, দেবী সরস্বতী সত্য, ন্যায় ও জ্ঞানালোকের প্রতীক।

বিদ্যা, বাণী ও সুরের অধিষ্ঠাত্রী। তাই শাস্ত্রীয় বিধান অনুসারে মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা হয়।

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এ পূজার আয়োজন করা হলেও বড় আয়োজন হয় নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ।

উজ্জ্বল রায়/এমবি