একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পিতার উপরে অভিমান করে আল-আমিন নামে এক যুবক ছুরি দিয়ে নিজের গলা কেটে আত্মহত্যা চেষ্টা করে।
বুধবার গভীর রাতে ঠাকুরগাঁও শহরে আদর্শ কলোনী মহল্লায় এ ঘটনা ঘটে।
এ মহল্লার রফিকের ছেলে আল-আমিন বাবার সঙ্গে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে উত্তেজিত হয়ে আল-আমিন গলায় ছুরি বসিয়ে দেয়। ওই সময় প্রতিবেশীরা এগিয়ে এলে আল-আমিন প্রাণে বেচেঁ যায়। তবে তার গলায় অনেকটা কেটে যাওয়ায় ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল এবং পরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে আবাসিক মেডিক্যাল অফিসার ডা.আব্দুল জব্বার বলেন আল-আমিন এখন্ও শঙ্কামুক্ত নয়।
এমবিএইচ





