রংপুরের তারাগঞ্জে দু'টি যাত্রীবাহী বাসের মধ্যে মুখামুখি সংঘর্ষে নিহত হয়েছে ১২ জন ।আর কমপক্ষে ৫০ জনের মত আহত হয়েছেন। কয়েক জনের অবস্হা আশংকা জনক।আহতদের কে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।এ ঘটনায় হতাহতের সংখ্যা আর বাড়তে পারে।
বুধবার সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
এঘটনায় ঢাকা-রংপুর সড়কের যান চলাচল বন্ধ রয়েছে।
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ জানান, দুটি বাসে মুখোমুখি সংঘর্ষে ১২জন নিহত হওয়ার খবর শুনেছি। ওসি বলেন, তৃপ্তি পরিবহনের একটি বাস দিনাজপুর থেকে যাত্রী নিয়ে রংপুর আসছিল। আর সায়মন পরিবহনের অন্য বাসটি সিলেট থেকে যাচ্ছিল দিনাজপুরের দিকে। ঘটনাস্থলে ফায়ারসার্ভিস কর্মীরা পৌঁছে উদ্ধার কাজ চালাচ্ছে।
এইচ ই





