নাশকতার অভিযোগে চাঁদপুর জেলা জামায়াতের আমির আবদুর রহিম পাটোয়ারিসহ নয়জনকে আটক করেছে পুলিশ।

বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

চাঁদপুরের পুলিশ সুপার মো. আমির জাফর জানান, আটক নয়জন বিএনপি ও জামায়াতের কর্মী। এদের মধ্যে জেলা জামায়াতের আমিরকে বেলা পৌনে ১২টার দিকে চাঁদপুর শহরের মাদ্রাসা রোডের বাসার সামনে থেকে আটক করা হয়েছে।

এএইচ