রাজধানীর ক্লাবপাড়ায় অবৈধ ক্যাসিনোগুলোতে অভিযানের পর এবার চলচ্চিত্র প্রযোজক ও বিতর্কিত ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাইয়ের বাসায় অভিযান চালানো হয়েছে।
মাদকদ্রব্য ও ক্যাসিনোর সরঞ্জাম থাকার গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান চালাচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।
রোববার বিকেল ৫টার দিকে গুলশান-২ নম্বর সেকশনের ৫৭ নম্বর সড়কের ১১/এ নম্বর বাসায় এ অভিযান শুরু হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক খুরশিদ আলম জাগো নিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অধিদফতরের অতিরিক্ত পরিচালক ফজলুর রহমানের নেতৃত্বে বাসাটিতে অভিযান পরিচালনা করা হচ্ছে।
অভিযানকালে এখন পর্যন্ত ক্যাসিনোসামগ্রী এবং বিপুল পরিমাণ মদ, সিসা ও সিসা উপকরণ এবং বিয়ার পাওয়া গেছে। অভিযান শেষে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।
এএস





