জেলার বালিয়াকান্দি উপজেলায় সেনাবাহিনীর শীতকালীন প্রশিক্ষণের মহড়া পরিদর্শনে বৃহস্পতিবার আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি ওই দিন সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশন আয়োজিত মহড়া পরিদর্শন ও অন্যান্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।
প্রধানমন্ত্রী ওই দিন সকাল সাড়ে ১১টায় হেলিকপ্টারে সোনাকান্দা গড়াই নদীর তীরে নির্মিত হেলিপ্যাডে অবতরণ করবেন।
এর পর তিনি সকাল ১১টা ৪৫ মিনিট হতে বিকেল ৩টা ১৫ মিনিট পর্যন্ত সেনাবাহিনীর শীতকালীন প্রশিক্ষণ ২০১৪ -এ ৫৫ পদাতিক ডিভিশন আয়োজিত মহড়া পরিদর্শন ও অন্যান্য অনুষ্ঠানে যোগ দেবেন। বিকেল সাড়ে ৩টায় ঢাকার উদ্দেশে সোনাকান্দা ত্যাগ করবেন প্রধানমন্ত্রী।
রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
এএইচ





