ময়মনসিংহের কেওয়াটখালী এলাকায় ভৈরবগামী ঈশা খাঁ এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত হওয়া বগিটি উদ্ধার করা হয়েছে।
এতে ওই রুটে চলাচলকারী ময়মনসিংহ-ভৈরব, ময়মনসিংহ-জারিয়া ও ময়মনসিংহ-মোহনগঞ্জ ট্রেন যোগাযোগ চালু হয়েছে। রোববার (০৬ মার্চ) দুপুর ২টার দিকে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
ময়মনসিংহ রেলওয়ে থানার ট্রাফিক ইন্সপেক্টর হামিদুল ইসলাম খান সাজ্জাদ বিষয়টি জানান।
তিনি জানান, রোববার দুপুর ১টার দিকে কেওয়াটখালী এলাকার কাছে দুর্ঘটনা কবলিত ওই ট্রেনটি উদ্ধারে যায় উদ্ধারকারী ট্রেন। পরে উদ্ধার কাজ শেষে লাইনচ্যুত বগিটি নিয়ে ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে ফিরে আসে উদ্ধারকারী ট্রেনটি।
এর আগে দুপুরে ওই ট্রেনের একটি বগি লাইনচ্যুত হলে ওই রুটে চলাচলকারী ট্রেনগুলোকে প্রায় দু’ঘণ্টা বন্ধ থাকে।
ওএফ





