রাজধানীর মতিঝিল এলাকা থেকে চাকরি দেওয়ার নামে প্রতারণাকারী চক্রের পাঁচ জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)- ৩- এর সদস্যরা।
সোমবার দুপুরে তাদের আটক করা হয়।
র্যাব সদর দপ্তরের গণমাধ্যম শাখার সহকারী পরিচালক মাকসুদুল আলম টাইম নিউজ বিডি.কমকে এ বিষয়টি নিশ্চিত করেন।
মাকসুদুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব- ৩ এর একটি দল মতিঝিল এলাকায় অভিযান চালায়। এ সময় বিভিন্ন কোম্পানিতে চাকরি দেয় এবং চাকরি দেওয়ার নামে প্রতারণা করে বিপুল পরিমাণ টাকা আত্মসাতকৃত প্রতারক চক্রের পাঁচ সদস্যকে আটক করা হয়।
তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি। এসময় তাদের কাছ থেকে ১৫ জন ভিকটিমকে উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
এমআর/কেএইচ





