চাঁদপুরের হাজীগঞ্জ পৌর এলাকার এনায়েতপুর নামক স্থানে সিএনজি চালিত অটোরিক্সায় দুর্বৃত্তদের হামলায় ৪ যাত্রী আহত হয়েছেন। সোমবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- রফিকুল ইসলাম (৩৬), রুস্তম আলী (৭০) ও পিরোজপুর গ্রামের জান্নাত বেগম (৪২)। আহতদের হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ২ বছরের আহত শিশু যাত্রী তানজিমকে কুমিল্লা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

হাজীগঞ্জ থানার এসআই রবিউল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। এটি সড়ক র্দুঘটনা নাকি হামলা তা জানার চেষ্টা চলছে।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ আলম বলেন, এটি একটি গুপ্ত হামলা। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বিস্তারিত জানার পরেই মামলা দায়েরের সিদ্ধান্ত নেয়া হবে।

কেএইচ