রাজধানীর মগবাজারে ছয়তলা ভবন থেকে পড়ে রিপন মিয়া (২৬) নামে এক এসি মিস্ত্রীর মৃত্যু হয়েছে।
বুধবার সকাল সাড়ে ৭টার দিকে মগবাজারের দিলু রোডের ৪৪/১ নম্বরের একটি বাসায় এ দুর্ঘটনা ঘটে।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক জানান, লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
তার সহকার্মী মো. সোহেল জানান, রিপন তেজগাঁও এলাকার সনি র্যাংগস কোম্পানিতে সার্ভিসিং শাখায় কাজ করতেন। তিনি তেজগাঁও এলাকায় থাকতেন। আর সোহেল ওয়ালটনে কাজ করতেন। সকালে তারা কোম্পানির কাজ না থাকায় বাইরে কাজ করতে গিয়েছিলেন।
কাজ করার সময় রিপন ছয়তলা থেকে পড়ে যান। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে গেলে সকাল সোয়া ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক রিপনকে মৃত ঘোষণা করেন।
এমবি





