রাজধানীর চকবাজার ও মোগলটুলি থেকে দেশি- বিদেশি ব্র্যান্ডের বিপুল পরিমাণ নকল কসমেটিকস জব্দ করেছে র্যাব-১০ এর সদস্যরা। রোববার দিনব্যাপী র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট এএইচএম আনোয়ার পাশা অভিযান চালিয়ে এসব কসমেটিকস জব্দ করেন।
র্যাব মিডিয়া থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
অভিযানে দেশি-বিদেশি নামিদামি ব্র্যান্ডের শ্যাম্পু পাওয়া যায়। এছাড়া ডু-ইট, ফগ, এক্স, কুল, মেক্সিসহ বিভিন্ন ব্র্যান্ডের বডি স্প্রে রিফিল করে পাইকারী বিক্রি করার প্রমাণ পায় র্যাব। এ সময় দুই ট্রাক নকল পণ্য ধ্বংস করা হয়।
এদিকে, ঘটনায় জড়িত থাকায় সাত জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। তারা হলেন- সাইদ হোসেন (৩২), সামাদ (৪২), মো. দ্বীন ইসলাম (৫৭), মো. দেলোয়ার হোসেন (৪৮), মো. শামীম (৪২), মো. হেমায়েত খান (২০) ও মো. ওমর ফারুক (২৭)।
এমকে





