দেশের ১৬টি স্থানে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী ৭২ ঘণ্টায় গঙ্গা-পদ্মা এবং ঢাকা শহর সংলগ্ন নদ-নদীর পানি বৃদ্ধি পেতে পারে।
ব্রক্ষ্মপুত্র ব্যতিত সব প্রধান নদ- নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। আগামী ৭২ ঘণ্টায় ব্রক্ষ্মপুত্র ও মেঘনা নদীর পানি হ্রাস পেতে পারে এবং আগামী ২৪ ঘণ্টা পরে যমুনা নদীর পানি হ্রাস পাওয়া শুরু করতে পারে। পানি উন্নয়ন বোর্ডের বন্যা তথ্য কেন্দ্রের এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার একথা বলা হয়।
পানি উন্নয়ন বোর্ডের ৮৩টি পানি মনিটরিং স্টেশনের মধ্যে ৫১টি স্থানে পানি বৃদ্ধি ও ২৬টি স্থানে পানি হ্রাস পেয়েছে। ৪টি স্থানে পানি অপরিবর্তিত রয়েছে। ১৬টি স্থানে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
ঢাকা, ২৩ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





